চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ জাকির হোসেন টিপু
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
হবিগঞ্জ
জনাব, মোহাম্মদ জাকির হোসেন টিপু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সার্ভিস আইডি নম্বর: ২০০৮২০৩৩৩৬) হিসেবে বিগত ৩০ নভেম্বর ২০২৫খ্রি. তারিখে অত্র জেলায় যোগদান করেন। তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস ৩য় ব্যাচের একজন সদস্য হিসেবে ২২ মে, ২০০৮ সালে শরীয়তপুর জেলায় সহকারী জজ হিসেবে যোগদান করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি. (সম্মান) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেন। ০২ জানুয়ারি, ১৯৮৩ খ্রিস্টাব্দ তারিখে তার নিজ জেলা মাদারীপুরের জন্মগ্রহণ করেন। ইতোপূর্বে তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে যশোর জেলায় কর্মরত ছিলেন। এছাড়াও যুগ্ম জেলা ও দায়রা জজ পদে গোপালগঞ্জ জেলায় ও একই পদে পরিবেশ আদালত ঢাকা’র বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সিনিয়ার সহকারী জজ হিসাবে চুয়াডাঙ্গা ও ফরিদপুর জেলায় এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে খুলনা ও ঢাকা জেলায় অত্যন্ত সুনামের সাথে কর্ম সম্পাদন করেন। কর্ম জীবনে তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।